প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ১০:১২ এ.এম ||
প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ১১:০৬ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ কেজি গাঁজা সহ দুই নারী গ্রেফতার
লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কর্তৃক ৭/১২/২০২৫ ইং সময় ০৯:০০ থেকে ০৯:৪০ ঘটিকার সময় , সরাইল থানাধীন ইসলামাবাদ এলাকাস্থ সবুজ বাংলা হোটেলের সামনে উত্তর পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর,
আসামি ১। লিজা আক্তার (২৫) পিতা: মুকুল হোসেন, মাতা: রুজিনা বেগম, স্বামী: রানা মিয়া,
২। মায়া আক্তার (১৯) পিতা: মুকুল হোসেন, মাতা: রুজিনা বেগম, উভয় সাং- কাসিমপুর, ০৪নং ওয়ার্ড, সিঙ্গারবিল দক্ষিণ ইউপি, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এদেরকে ৮ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় ।আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক জনাব ফয়েজ আহাম্মদ মামলার বাদী হয়ে সরাইল থানায় একটি নিয়মিত মামলা রুজু করে, আদালতে প্রেরণ করা হয়।
চেয়ারম্যান: মিঠু মিয়া, ব্যবস্থাপনাপরিচালক: দ্বীন ইসলাম , বার্তা সম্পাদক: ফয়সাল সিকদার
তালাশ ক্রাইম দৃষ্টি