অদ্য ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি: সময়- ২৩.৫০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন ৪নং দীঘলবাক ইউনিয়নস্থ কসবা শেখ লিপাই মিয়ার পারিবারিক কবরস্থানের গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ২৯২ কার্টুনে সর্বমোট ১৪,০১৬ (চৌদ্দ হাজার ষোল) পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ড এর প্রসাধনী সামগ্রীসহ একজন চোরাকারবারিকে আটক এবং চোরাই কাজে ব্যাবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন