faisal shikder
১ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মনবাড়িয়ার বিদায়ী এসপি এহতেশামুল ও ওসি শহীদুলের ঘুষবানিজ্য ফাঁস করলেন এসআই এর স্ত্রী

সাধারণ জনগণ দূরের কথা,পুলিশও নিরাপদ নয় এই ২ ঘুষখোরের কাছে।ঘুষের বিনিময়ে পুলিশের ওপর হামলাকে দিয়েছেন বৈধতা, সন্ত্রাসীদের সাহস এখন তুঙ্গে।

বিজয়নগর থানাকে বানিয়েছেন সন্ত্রাসীদের আখড়া। কসবা থানাকে বানিয়েছেন মাদক মাফ ইয়াদের আখড়া।

ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে বিদায় হয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগ দেয়া বিতর্কিত ভন্ড এসপি এহতেশামুল ও তার ঘুষ বানিজ্যের পার্টনার বর্তমানে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলামের বিরুদ্ধে ঘুষবানিজ্যের বিস্ফোরক তথ্য দিয়েছেন সিলেটের মৌলভীবাজারের এক নারী।

মারুফা আক্তার শিফা নামের ঐ নারী জিয়াউল আহসান নামে পুলিশেরই এক কর্মরত এসআই এর স্ত্রী।

গত বছর ২০২৪ সালে তিনি পারিবারিক একটি বিষয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালতে মামলা দায়ের করেন, যার নং- ২০৮/২০২৪। মামলাটি তদন্তের দায়িত্ব পায় তৎকালীন মৌলভীবাজার জেলা পিবিআই তে এসপি হিসেবে কর্মরত ছিলেন এহতেশামুল হক, এবং ওসি হিসেবে ছিলেন শহীদুল ইসলাম।

সঠিক তদন্ত করার বিনিময়ে পুলিশের এসআই এর স্ত্রী জেনেও বাদিনী মারুফা আক্তার শিফার কাছে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন ভন্ড এসপি এহতেশামুল ও তার ঘুষ বানিজ্যের পার্টনার ওসি শহীদুল।

কিন্ত সেই ঘুষের টাকা দিতে না পারায় ভন্ড এসপি এহতেশামুলের নির্দেশে ঘুষখোর ওসি শহীদুল আসামীদের কাছ থেকে ঘুষ নিয়ে ঐ মামলাটির সাক্ষীদের বক্তব্যে ব্যাপক হেরফের ও জালিয়াতি করে আদালতে প্রতিবেদন জমা দেন।

এ বিষয়ে ভুক্তভোগী ঐ পুলিশ উপ পরিদর্শকের স্ত্রী মারুফা আক্তার শিফা দৈনিক তালাশ ক্রাইম দৃষ্টি কে বলেন-

যদিও পরবর্তীতে শিফা এসপি এহতেশাম ও ওসি শহীদুল কর্তৃক ঘুষ খেয়ে দেয়া জালিয়াতিপূর্ণ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দেন এবং পুলিশেরই অন্য একটি ইউনিটের মাধ্যমে সঠিক তদন্ত প্রতিবেদন এবং সুবিচার পান৷

কিন্ত এ ঘটনায় স্পষ্ট হয় নিজেদের পকেট ভরার বিষয়ে কতোটা নিচে নামতে পারেন এসপি এহতেশাম ও ওসি শহীদুলের মতো দুই মানিকজোড় ঘুষখোর পুলিশ কর্মকর্তা।

একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীই যদি তাদের ঘুষ বানিজ্যের কবল থেকে মুক্তি না পান, তাহলে সাধারণ মানুষরা আসলে কতোটা সুবিচার পাবেন এই ২ ঘুষখোর ও ভন্ডের কাছ থেকে তা ব্রাহ্মণবাড়িয়ায় তাদের সাম্প্রতিক কর্মকান্ডেই প্রমাণিত। উল্লেখ্য, মৌলভীবাজার পিবিআই থেকে বদলী হয়ে ভন্ড এসপি এহতেশাম ও ঘুষখোর ওসি শহীদুল আসেন ব্রাহ্মনবাড়িয়ায়।

অতি সম্প্রতি ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন স্থানীয় অমিত রায়ের পুকুর এলাকায় একটি মারামারির ঘটনার খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে তিনি সহ তার সঙ্গীয় ফোর্সের ওপর অতর্কিত আক্রমণ করে একটি পক্ষ।

স্বভাবতই দায়িত্ব পালনকারী পোশাকধারী পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ এ্যাসল্ট এ্যাক্ট অনুযায়ী বিজয়নগর থানায় মামলা হবার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন বিতর্কিত পুলিশ সুপার এহতেশামুল হক ও তার ঘনিষ্ঠ দালাল বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম পুলিশের ওপর হামলাকারীদের কাছ থেকেই মোটা অংকের টাকা ঘুষ নিয়ে ন্যাক্কারজনক এ ঘটনায় মামলা তো দূরের কথা ন্যূণতম কোন ব্যবস্থাই নেন নি৷

দায়িত্বপালনকারী পুলিশ ফোর্সের ওপর হামলার ঘটনাকে আরো বাহবা দেয়ার এই ঘটনায় কোন ব্যবস্থা না নেয়া এবং ঘুষ গ্রহণের বিষয়ে অদ্যবধি জবাব দিতে পারেননি বর্তমানে মাদারীপুর জেলায় এসপি হিসেবে যোগদানের অপেক্ষায় থাকা এহতেশামুল এবং তার পুরোনো সহযোগী বিজয়নগর থানার ঘুষখোর ওসি শহীদুল ইসলাম। এতে করে বিজয়নগরে চালু হলো পুলিশের ওপর হামলার নতুন সাংস্কৃতি, তারই জেরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা পুলিশকে দূর্বল ভেবে পেয়ে গেছে আরো উৎসাহ।

অনুসন্ধান বলছে, বিষয়নগরে বর্তমানে পুলিশের দূর্বলতা সাবেক দূর্নীতিবাজ এসপি এহতেশামের মদদে ওসি শহীদুলের ঘুষবানিজ্যকে পুজি করে ভিন্ন ভিন্ন সন্ত্রাসী গ্রুপ তৈরি হয়েছে৷ এর মধ্যে বুধন্তী ইউনিয়নের কুখ্যাত নারীলোভী লম্পট ও সন্ত্রাসী ল্যাংটা সোহেল গ্রুপের সন্ত্রাসীদের মধ্যকার বেশ কয়েকটি গোপন কথোপকথনের অডিও রেকর্ড এসেছে তালাশ ক্রাইম দৃষ্টি হাতে, যেখানে তাদেরকে সাধারণ মানুষদের বিভিন্ন ঘরবাড়িতে হামলা ও জ্বালিয়ে দেয়ার পরিকল্পনা করতেও শোনা গেছে। এবং এসব ঘটনা ঘটালেও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেবে না বলেও আশ্বস্ত করা হয়।

তবে শুধু পরিকল্পনার মধ্যেই থেমে থাকেনি এসব সন্ত্রাসী বাহিনীগুলোর কর্মকাণ্ড। অতি সম্প্রতি বিজয়নগর থানার ওসি শহীদুল কর্তৃক পুলিশের ওপর হামলার ঘটনা ধামাচাপা দেয়া, দূর্নীতি ও অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক

মিজানকে থানার ২ চিহ্নিত দালাল আব্দুস শহীদ ও আজিজুলের মাধ্যমে মিথ্যা চাঁদাবাজির মামলা করিয়ে আটক করার পর পুলিশি হেফাজতে থাকা অবস্থায়ই সাংবাদিক মিজানের ওপর হামলা চালায় কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী ল্যাংটা সোহেলের চাচাতো ভাই মাদক কারবারি সন্ত্রাসী হিজড়া রাকিব৷

এ হামলার পর পর বেশ বীরদর্পে সন্ত্রাসী ল্যাংটা সোহেলের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপটির সবাই থানা ভবনের সামনেই ভাষণ দেয়। পরবর্তীতে জানা যায় মূলত আটক সাংবাদিক মিজানের ওপর হামলা করাতেই খোদ তৎকালীন ভন্ড এসপি এহতেশামুলের নির্দেশে সন্ত্রাসী ল্যাংটা সোহেল গ্রুপের সন্ত্রাসী হিজড়া রাকিবসহ আরো কয়েকজন কে ভাড়া করে ঘুষখোর ওসি শহীদুল।

এর আগে সন্ত্রাসী ল্যাংটা সোহেল বুধন্তি ইউনিয়নের স্থানীয় আরো একটি বসতবাড়িতে ভাংচুর, লুটপাট, ও সন্ত্রাসী হামলা চালালেও ওসি শহীদুল কোন ব্যবস্থা নেয়নি। মূলত ওসি শহীদুলের হবিগঞ্জে কর্মরত থাকাকালীন সময় থেকেই সন্ত্রাসী ল্যাংটা সোহেলের সাথে সুসম্পর্ক ছিলো৷ সন্ত্রাসী ল্যাংটা সোহেলের পুরোনো বাড়ি হবিগঞ্জে, সেখানে তার দাদা নিজ আত্মীয় ও স্থানীয়দের সাথে প্রতারণা করে এলাকা ছাড়েন।

মূলত সাবেক দূর্নীতিবাজ এসপি এহতেশামের নির্দেশে স্থানীয় সন্ত্রাসী গ্রুপগুলোকে এভাবে আশকারা দিয়ে ঘুষখোর ওসি শহীদুল পুলিশের বিপদই বাড়িয়ে তুলছেন। কারণ তিনিই সন্ত্রাসীদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে- পোশাক ধারী পুলিশের ওপর হামলা করলে কোন শাস্তি হয়না, কিংবা পুলিশের হেফাজতে থাকা কাউকে মারাটাও অপরাধ নয়।

বরং এসব অপরাধ নিয়ে মুখ খোলাটাই অপরাধ। পুলিশের পোশাককে পুজি করে সন্ত্রাসীদের মদদ দেয়া ও ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা ভন্ড এসপি এহতেশামুল ও ঘুষখোর ওসি শহীদুল সমাজের দূষিত কীটে পরিণত হয়েছেন বলে মন্তব্য স্থানীয় সুশীল সমাজের। এদের মতো স্বার্থবাজ কর্মকর্তাদের কাছে জনগণ তো দূরের কথা খোদ পুলিশই অনিরাপদ।

দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরবো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে ৫ দিন বেআইনিভাবে বন্দী থাকা অবস্থায় আব্দুল্লাহ নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক এসপি এহতেশামুল ও ওসি হুমায়ুন যেভাবে নিজেদের জড়িত থাকার দায় এড়িয়ে এক এসআই কে ফাঁসিয়েছেন তার বিস্তারিত আদ্যোপান্ত।

একই সাথে ভন্ড সাবেক এসপি এহতেশামুল ও বিজয়নগর থানার ঘুষখোর ওসি শহীদুল কর্তৃক প্রবাসীদের অবহেলা, অবজ্ঞা, ও বিপদে ফেলার তথ্যও উঠে আসবে

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/1244/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০