সংসদীয় আসন চট্টগ্রাম ১৩ ( কর্ণফুলী) দলের দূঃসময়ে পালিয়ে বিদেশে থাকা সরওয়ার জামাল নিজাম এর প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবীতে -কর্নফুলী উপজেলার তৃনমুল নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ এর বিক্ষোভ মিছিল।
বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে এবার কাপনের কাপড় মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেছে তৃণমূল বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা।
এ দাবিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, কাফনের কাপড় গায়ে দিয়ে মশাল মিছিল, কুশপুত্তলিকা দাহসহ একাধিক কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ইতোমধ্যে চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৬টি আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি। ঘোষিত কয়েকটি আসনেই প্রার্থী নিয়ে বিরোধ তৈরি হয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে চট্টগ্রাম-১৩ আসন।
২৮শে নভেম্বর সন্ধ্যায় সরোয়ার জামাল নিজামকে বয়কটের ডাক দিয়ে এবং তার প্রার্থীতা বাতিলের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন তৃণমূল নেতাকর্মীরা। বিশাল মিছিল টি জন সমাবেশে রূপ নেয়।
বিক্ষোভ মিছিলে কর্ণফুলীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।
মন্তব্য করুন