faisal shikder
৪ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এমন দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এস.এম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকারিয়া, জামালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিক সাগর, একুতা-দিঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান ঝিনুক, রাথুরা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারিকুল ইসলাম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শান্তা মনি, সবুর আশরাফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাওন হায়দার, বড়গাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১০ নভেম্বর জারিকৃত প্রেস বিজ্ঞপ্তি দ্রæত বাস্তবায়ন করতে হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১ তম গ্রেড প্রদান। উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান করতে হবে।

পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম রহমান বলেন, প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি যথাযথ কতৃপক্ষের নিটক পাঠানো হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/1328/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০