আজ ০৯/১২/২০২৫খ্রি. সকাল ১০.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।এ সময় তার হেফাজতে থাকা ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। শফিক মিয়া (২৫)
পিতা: মোঃ কসর মিয়া
মাতা: চাম্পা আক্তার
সাং- দশধার, ছোট্টপাড়া
থানা- বারহাট্টা
জেলা- নেত্রকোনা
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন