মো:আহসান হাবীব পলাশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বাংলাদেশের আইনশৃঙ্খলা ও সামাজিক
পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে তা আর নতুন করে বলার দরকার নেই। কোন শ্রেণি-পেশার মানুষই আজ নিরাপদ নেই।
প্রত্যেকের মনে আতঙ্ক।অপরাধী কিংবা নিরাপরাধী কেউই এ অবস্থার বাইরে নয়। প্রচলিত একটি কথা আছে, যে দেশে মানুষের নিরাপত্তা নেই, বিচার নেই সেখানে চোর-ডাকাতও নিরাপদ নয়।
কারণ চুরিতে ধরা পড়লেও তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে বেধড়ক পিটুনি দিয়ে ‘গণপিটুনিতে চোরের মৃত্যু’ বলে চালিয়ে দেওয়া হয়। কেননা চোর-ডাকাতকে পুলিশের হাতে তুলে দিলেও শেষ পর্যন্ত আইনের নানা ফাঁক-ফোঁকর গলিয়ে সে বেরিয়ে এসে আবারও একই কাজে জড়িয়ে যায়।
এ জন্য আইন হাতে তুলে নিয়ে তাৎক্ষণিক হাতের সুখ মিটিয়ে থাকে সাধারণ মানুষ। আর অন্যদিকে অপরাধীদের দৌরাত্মের কারণে সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক থাকেই। স্বাভাবিকভাবেই অন্যদের মত সাংবাদিক সমাজও এর বাইরে নয়।
বরং সাংবাদিক সমাজ অপরাধীদের কাছে অন্যদের চেয়ে একটু বেশিই আগ্রহের বস্তু হিসেবে গণ্য হয়ে থাকেন। এর একটি কারণ হচ্ছে সাংবাদিকগণ অপরাধীদের অপরাধগুলোকে খবরের কাগজে তুলে ধরেন।
এ কারণে তারা নির্বিঘেœ অপকর্ম সারতে পারেন না। তাই পথের কাটা সরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রায়শঃই তাদেরকে হুমকি দেওয়া হয়, এমনকি খুনও করা হয়। এই ক’দিন আগেও (২১ শে মে) চুয়াডাঙ্গায়
মন্তব্য করুন