faisal shikder
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের নিরবতায় হাজীগঞ্জে ফসলি জমি কেটে ইটভাটায় যাচ্ছে মাটি উর্বর টপ সয়েল ধ্বংসে বিপন্ন কৃষি ও পরিবেশ

মো.মজিবুর রহমান রনি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাজুড়ে নীরবে কিন্তু ভয়াবহ এক পরিবেশগত ও কৃষি বিপর্যয় চলছে। প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় এক শ্রেণির অসাধু চক্র নির্বিঘ্নে ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। এতে কৃষকের জীবন-জীবিকা যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি উৎপাদন ব্যবস্থা ও পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের গঙ্গানগর এলাকার পূর্ব মাঠে এই অবৈধ কর্মকাণ্ড সবচেয়ে বেশি সংঘটিত হচ্ছে। দিনের পর দিন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফসলি জমির ওপরের উর্বর টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে। ফলে এক মাঠের অধিকাংশ জমি বর্তমানে চাষের অযোগ্য হয়ে পড়েছে। আরো দেখা জায় ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন সহ ইউনিয়নের অধিকাংশ জায়গায় চলমান রয়েছে জমির উর্বর মাটি কাটা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, শাহদাৎ হোসেন, শাখাওয়াত হোসেন ও মাইনুদ্দিন খন্দকার কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র দামে জমির মাটি কিনে নিচ্ছেন। পরে সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে ক্ষণিক লাভ হলেও কৃষকরা ভবিষ্যতে জমি থেকে কোনো ফসল ফলাতে পারছেন না।
একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান,
“একবার মাটি কেটে নিলে জমিতে আর ধান, সবজি কিছুই হয় না। আমরা বাধা দিলে হুমকি দেওয়া হয়। প্রশাসনের কাছে বলেও কোনো লাভ হচ্ছে না।”
পরিবেশবিদদের মতে, ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়া একটি গুরুতর অপরাধ। এতে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়, পানি ধারণক্ষমতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন—
প্রশাসন কি এই অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয়?
নাকি জেনেও নীরব ভূমিকা পালন করছে?
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে
অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
ক্ষতিগ্রস্ত জমির জরিপ
ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার বন্ধে কঠোর নজরদারি
না করা হলে হাজীগঞ্জের কৃষি ব্যবস্থা চরম সংকটে পড়বে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তানজীনা জাহান জানান আমরা তথ্য পেয়েছি ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/1729/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০