faisal shikder
১৩ জানুয়ারী ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ: মানতে হবে ৮ শর্ত

আন্তর্জাতিক রিপোর্টার : মো: সেলিম রানা

মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ চালু রেখেছে বাংলাদেশ হাইকমিশন। এই সুযোগ আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে হাইকমিশন।
রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান এই কর্মসূচির মাধ্যমে অনিয়মিত বা কাগজপত্রবিহীন প্রবাসীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের অবস্থান বৈধ করতে পারবেন। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ লিগ্যালাইজেশন প্রোগ্রাম নির্ধারিত সময়সীমা পর্যন্ত অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করলে সংশ্লিষ্ট প্রবাসীরা আইনগত ঝুঁকি এড়িয়ে বৈধভাবে মালদ্বীপে অবস্থানের সুযোগ পাবেন। একই সঙ্গে আগ্রহী প্রবাসীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে হাইকমিশন সতর্ক করেছে—সময়সীমা অতিক্রমের পর অবৈধ অবস্থানের ক্ষেত্রে আইনগত জটিলতা আরও বাড়তে পারে।
হাইকমিশনের তথ্যমতে, এই কর্মসূচির আওতায় বৈধ হতে হলে ৮টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। শর্তগুলো হলো—
আবেদনকারী আনডকুমেন্টেড কর্মী হতে হবে, অর্থাৎ যার বৈধ ওয়ার্ক পারমিট নেই।
আবেদনকারী কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড হতে পারবেন না।
আবেদনকারীকে বর্তমানে মালদ্বীপে অবস্থানরত থাকতে হবে।
যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে ওয়ার্ক পারমিট ছিল, সেখানে পুনরায় বৈধ হওয়ার সুযোগ নেই।
এই কর্মসূচির আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে।
৩১ ডিসেম্বরের পূর্বে যাদের ‘মিসিং রিপোর্ট’ করা হয়েছে, তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন।
বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বৈধকরণের আবেদন দাখিল করতে হবে। এ বিষয়ে নিয়োগকর্তাদের জন্য শিগগিরই মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।
যারা ইতোমধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন কিন্তু বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি নেই, তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনীয় জনবল থাকা বিভিন্ন নিয়োগকর্তা বা কোম্পানির কাছে আবেদনকারীদের তথ্য জব ম্যাচিংয়ের মাধ্যমে সরবরাহ করা হবে।
বাংলাদেশ হাইকমিশন আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত অনিয়মিত প্রবাসীরা বৈধতার আওতায় এসে নিরাপদ ও সম্মানজনক কর্মজীবন গড়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নিয়ম-কানুন মেনে সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/1882/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০