ম্যাগাজিন ও এ্যামুনিশন উদ্ধার
ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): গতকাল আনুমানিক রাত ৩টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ধানখোলা ইউনিয়নের চিটলা গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি আম বাগানে তল্লাশি চালিয়ে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড পিস্তলের এ্যামুনিশন উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে
মন্তব্য করুন