খুমুলুঙে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, যোগদান কর্মসূচির রাতেই এডিসি সদরসহ বিভিন্ন এলাকায় বিজেপির প্রচারসজ্জা নষ্ট করা হয়। এই ঘটনায় শাসক শরিক তিপ্রা মথার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে বিজেপি।
উল্লেখ্য, গতকাল এডিসি সদর দপ্তর খুমুলুঙে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার উপস্থিতিতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিপ্রা মথা ছেড়ে ১১৩টি পরিবারের প্রায় ৪৮২ জন ভোটার বিজেপিতে যোগ দেন বলে দাবি করা হয়েছে।
বিজেপির অভিযোগ, ওই যোগদান কর্মসূচির রাতেই দুষ্কৃতীরা বিভিন্ন স্থানে দলীয় প্রচারসজ্জা ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে খুমুলুঙে মিছিল বের করে বিজেপি কর্মীরা এবং অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে রাধাপুর থানায় এসডিপিও জিরানিয়া সুধীর কুমারের কাছে ডেপুটেশন জমা দেন। এ সময় মান্দাই ও টাকারজলা মণ্ডলের সভাপতি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত
মন্তব্য করুন