editor 1
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে। এরই অংশ হিসেবে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফাহাদুজ্জামান জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটগ্রহণের দিন নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তাসহ নিরাপদে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ বজায় রাখতে র‍্যাবের টহল ও নজরদারি জোরদার রাখার কথা জানান। র‍্যাবের বিভিন্ন সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ক্যাম্প কমান্ডার মোঃ ফাহাদুজ্জামান বলেন, “নির্বাচনকে ঘিরে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে র‍্যাব কাজ করে যাচ্ছে।”তিনি আরোও জানান, নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টহল কার্যক্রম অব্যাহত থাকবে এবং যে কোনো অভিযোগ বা তথ্য দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার বিভিন্ন এলাকায় র‍্যাবের এমন তৎপরতায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/2257/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১০

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১১

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১২

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ব্যাটালিয়ন ৬০ বিজিবি ঘুষবানিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের উপরে হামলা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

১৫

সাংবাদিকের উপরে হামলা মোটরসাইকেল ফোন ছিনতাই

১৬

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, সর্বগ্রাসী মরণ নেশা

১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অ ভি যা নে

১৮

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

১৯

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

২০