faisal shikder
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মন্দিরকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তি হচ্ছে ১নং কলোনী পাড়ার গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ শাকিল হোসেন রহেদ হোসেন (৩০)। এ ঘটনায় নিতাই নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মন্দিরটি ‘শ্রী শ্রী রাধাগোবিন্দ্র’ নামে পরিচিত। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির ভূমিদাতা মহন্ত শ্রীক্ষিতীশ চন্দ্র আচারী। এটি রহনপুর, গোমস্তাপুরের মহন্ত এস্ট্রেটের অন্তর্ভুক্ত মন্দির। মন্দিরটির প্রতিষ্ঠাতা আচার্য-১০৮ শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজী। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে। সদর মডেল থানার ইনচার্জ নুরে আলম জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-২৭, তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি, ধারা-২৯৫/২৯৫ক/২৯৬/২৯৮/৫০৬(২) পেনেল কোড,১৮৬০; এজাহার নামীয় আসামী ০১ জন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/পলাশ অধিকারী।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/2356/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০