একজন রাজনৈতিক দলের কর্মী যদি অন্যায় করে, তখন অনেকেই ভাবে এটা তো লিডার করেনি, সে জানতো না। কিন্তু বাস্তবতা হলো, এই অন্যায়ের সম্পূর্ণ দায় দলের নেতৃত্বের উপর পড়ে।
তাদের দায়িত্ব ছিল আগে থেকেই জানার, কী ধরনের লোককে তারা দলে নিচ্ছে। ভুল হলে সামনে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার। ভুক্তভোগী পরিবারকে খুঁজে গিয়ে মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করার।
এবং জনসম্মুখে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, যাতে ভবিষ্যতে কেউ আর এমন সাহস না পায়।
কিন্তু আফসোস, আমাদের দেশে এসব কিছুই করে না নেতারা। উল্টো যখন সাধারণ মানুষ প্রতিবাদ করে, তখন তাদেরই ‘দেশদ্রোহী’ বানিয়ে দেওয়া হয়।
মন্তব্য করুন