editor 1
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভট্ট আবাসন প্রকল্পে শেখ মঞ্জুরুল হক রাহাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বাজার, ভট্ট আবাসন প্রকল্প এলাকা এবং হাকিমপুর’সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে গনসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভট্ট আবাসন প্রকল্প এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

এ সময় জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, খানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বাকি বিল্লাহ, সেক্রেটারি কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল, ইউপি সদস্য বিপুল
আচার্য্য , বাপ্পি সাহা, জামায়াত নেতা হাসান শেখ, আব্দুল আলী, মারুফ বিল্লাহ, মাওলানা পারভেজ হোসেন, ইকরামুল হক বকুল’সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “আমরা মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি, এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মানুষের মনও ভালো থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সমাজ থেকে অস্বচ্ছতা ও বিশৃঙ্খলাও দূর হোক। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করে। তিনি সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার আহ্বান জানান।

আগামীতে আধুনিক বাগেরহাট গড়ার পরিকল্পনা নিয়ে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন ও তাদের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/2386/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১০

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১১

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১২

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ব্যাটালিয়ন ৬০ বিজিবি ঘুষবানিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের উপরে হামলা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

১৫

সাংবাদিকের উপরে হামলা মোটরসাইকেল ফোন ছিনতাই

১৬

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, সর্বগ্রাসী মরণ নেশা

১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অ ভি যা নে

১৮

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

১৯

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

২০