নিজস্ব প্রতিবেদক দ্বীন ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল ওরফে বাদশা জুয়েলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার তাকে গ্রেফতার করা হলেও কোথা থেকে কখন তাকে গ্রেফতার করা হয়েছে তার বিস্তারিত জানা যায় নি।
কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাদশা জুয়েলের বিরুদ্ধে মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন। তাকে গ্রেফতারের পর বুধবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় সূত্রটি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের বিস্তারিত বৃহস্পতিবার জানানো হবে বলেও জানান পুলিশ সুপার।
মন্তব্য করুন