faisal shikder
২৯ নভেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিএস – প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন মোস্তফা

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‎
‎জীবনের প্রথম বিসিএস পরীক্ষা দিয়েই প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের কৃতি সন্তান মোঃ মোস্তফা আলী। তার সাফল্যে এলাকা জুড়ে বইছে আনন্দের সুবাতাস। সম্প্রতি প্রকাশিত ৪৫ তম বিসিএস পরীক্ষার ফলাফলে তিনি মেধা তালিকায় ১৪ তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। অনার্সের ফলাফল প্রকাশিত হওয়ার আগেই তিনি ৪৫ তম বিসিএ

স পরীক্ষায় আবেদন করেছিলেন এবং প্রথম চেষ্টাতেই তিনি সাফল্যে অর্জন করতে সফল হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে সহকারী পরিচালক পদে কর্মরত আছেন।

‎শিক্ষা জীবনে তিনি ২০০৯ সালে ঘাটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি-তে ট্যালেন্টপুলে বৃত্তি,২০১৫ সালে ঘাটিনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-তে গোল্ডেন এ প্লাস এবং ২০১৭ সালে সরকারি আকবর আলী কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ-৫ অর্জন করেছেন।

‎তারপর তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান তিনি সাফল্যের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি এসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্স অব বিজয় একাত্তর হল-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং
‎’Dhaka University Students Association of Ullapara’-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ও মোঃ মোস্তফা আলী শিক্ষা জীবনের বিভিন্ন সময়ে নিজ ডিপার্টমেন্টের শ্রেণি প্রতিনিধি, ঢাবি বন্ধুসভার অনুষ্ঠান বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এসময়ে মোঃ মোস্তফা আলী সাংবাদিকদের বলেন, এটা আমার জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিলো, অনার্সের ফলাফল বের হওয়ার আগেই আমি ৪৫ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলাম।

মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমার মা-বাবা, আমার স্কুল জীবনের শিক্ষক, আমার কলেজ জীবনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি, তাদের সুন্দর ও গঠনমূলক দিক নির্দেশনায় আজ আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এই বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও সরকারি আকবর আলী কলেজের প্রাক্তন শিক্ষক প্রফেসর মোঃ শামীম হাসান বলেন, মোস্তফা আলী একজন ভালো ছেলে। সে আকবর আলী কলেজের সাবেক শিক্ষার্থী ছিলো। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে আজ সে ৪৫ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছে।

আমি তার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছি। ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও সরকারি আকবর আলী কলেজের প্রাক্তন শিক্ষক ডঃ মোঃ জাহিদুল ইসলাম বলেন, মোঃ মোস্তফা আলী আমার খুব প্রিয় শিক্ষার্থী।

আমি যখন সরকারী আকবর আলী কলেজে শিক্ষকতা করতাম সে তখন আমার শিক্ষার্থী ছিলো। মোঃ মোস্তফা আলী এইচএসসি পরীক্ষায় পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখতো এবং বিভিন্ন সময়ে আমার দিক-নির্দেশনা নিতো।

মোঃ মোস্তফা আলীর সফলতায় আমি গর্ব বোধ করেছি এবং আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেছি। উল্লেখ্য, ৪৫ তম বিসিএস পরীক্ষায় মোট ১৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মোস্তফা আলী প্রশাসন ক্যাডারে স্থান অর্জন করে নিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/1177/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০