faisal shikder
১০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎শাহজাদপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত 

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‎
‎সিরাজগঞ্জের শাহজাদপুরে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের  সাথে শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংবাদিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তথ্যপ্রবাহ ও সমন্বিত উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নবাগত ওসি তার বক্তব্যে বলেছেন, “শাহজাদপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। অপরাধ দমনে সাংবাদিকদের সঠিক তথ্য ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেছেন, জনগণের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত সভায় শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা নবাগত ওসি মোঃ সাইফুল ইসলাম কে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্থানীয় সমস্যা, অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক অবক্ষয় রোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকেরা সবসময় পেশাগত নীতিতে অঢল থাকবে। তারা সাংবাদিকদের নিরাপত্তা,তথ্য প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং জরুরী ঘটনা দ্রুত সময়ে সমাধানের বিষয়ে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেছেন এই প্রস্তাবনা গুলোর বিষয়ে নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলাম আশ্বস্ত করেছেন যে – সাংবাদিকদের যেকোনো সমস্যা ও নিরাপত্তার বিষয়ে থানা তথা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ সর্বদা সহযোগী ভূমিকা পালন করবে। জনসেবামূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের তথ্য ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। মতবিনিময় সভায় থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষই ভবিষ্যতে আরো ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/1442/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০