faisal shikder
২৮ নভেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনবান্ধব উন্নয়নে টেকসই অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন নিশ্চিত করা হবে- মাও: আবুল কালাম আজাদ

খুলনা ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন,জনবান্ধব উন্নয়ন, টেকসই অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন নিশ্চিত করতেই আমি কাজ করতে চাই।

আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকার সামগ্রিক উন্নয়নই হবে আমার প্রথম অঙ্গীকার।

তিনি গতকাল বৃহস্পতিবার জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালী জামে মসজিদ, জামতলা বাজার, গেওবুনিয়া প্রাইমারি স্কুল, চকরি–বকরি গ্রাম, দিঘুলিয়া জামে মসজিদ,

আসাননগর হাই স্কুল, আলোকদ্বীপ হাই স্কুল, জকারুল্লাহ মন্ডল ও শীল বাড়ি, মধুখালীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন “দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, চলাচলের অনুপযোগী রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল সুয়েজগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি।

“দেলুটি ইউনিয়নের প্রতিটি গ্রামেই মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করাই আমার লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন,

শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ডাঃ আসাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সাবেক সভাপতি রুহুল আমিন, দেলুটি ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুস সোবাহান গাজী, রশিদ বিশ্বাস,

সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, ওলামা বিভাগ দেলুটি ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান গাজী, যুব বিভাগ সভাপতি মোঃ আসাদুল সরদার, দেলুটি ইউনিয়ন শিবির সভাপতি মোঃ মোস্তফা গাজী,

১ নং ওয়ার্ড সভাপতি মোঃ মফিজুল গাজী, ২ নং ওয়ার্ড সভাপতি বাবলু মোড়ল, ৩ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি আশরাফুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর শেখ,

৪ নং ওয়ার্ড সভাপতি জাহিদুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি বাবুল শেখ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি আসাবুর মোড়ল, সেক্রেটারি মাসুদ বিশ্বাস, ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবজাল হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/1157/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০