faisal shikder
১০ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশের মতো সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন আসনে ধানের শীষ প্রতিক পেতে একাধিক প্রার্থী সভা সমাবেশ এবং মিছিল মিটিং অব্যাহত রাখলে ও কেন্দ্রের নির্দেশে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ধানের শীষের ও জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষনার পর জোড়ালো হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা।

আজ শনিববার সকালে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জেলা বিএনপি,উপজেলা ও সহযোগি সংগনের নেতৃবৃন্দদের সাথে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হাছন রাজার উত্তরসূরী দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনে দেওয়ান জয়নুল জাকেরীনের সার্বিক সহযোগি চান নুরুল।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট শেরেনুর আলী,এ্যাডভোকেট মাসুক আলম,আ ত ম মিসবাহ,আবুল কালাম আজাদ,ফুল মিয়া চেয়ারম্যান,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,সদস্য সচিব মূর্শেদ আলম,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,সদস্য সচিব আব্দুর রহিম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন ,মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সোহেল মিয়া,শাহাজাহান মিয়া,আজিজুর রহমান সৌরভসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল গণমাধ্যমকর্মীদের জানান,বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপি হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় যেকোন নির্বাচন বলেন প্রতিটি নির্বাচনে প্রতিটি সিটে একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দিবে জিয়ার আদর্শের আমরা যারা সৈনিকরা রয়েছি তাতে মনোনীত প্রার্থী আর মনোনয়ন বঞ্চিত যাই বলিনা কেন আমরা সকলেই দল ও দেশের স্বার্থে এক এবং অভিন্ন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন সুনামগঞ্জ জেলা বিএনপিতে দেওয়ান জয়নুল জাকেরীন আমাদের একজন অভিভাবক। তিনি দলের স্বার্থে এবং কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে অনুশীলন করে আগামীতে আমরা সবাই একে অপরের ভাই হিসেবে আমি নুরুল ইসলাম নয় বিএনপির আর্দশে বিশ্বাসী সবাই ধানের শীষকে ভালবেসে প্রচার প্রচারনায় সম্মিলিতভাবে অংশগ্রহন করে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/1457/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০