মনু চাইলেংটা এডিসি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মাশলি ভি/সি-এর মারাক পাড়ায় আজ সুতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে টিপরা মথা দলের একাধিক সম্মানিত নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় মানুষের আত্মনির্ভরতা বৃদ্ধি এবং জীবিকা উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত অতিথিরা বলেন, গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুতা বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায় এবং স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত ছিলেন হলিউড চাকমা।
মন্তব্য করুন