faisal shikder
৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল ভিসায় সাইফুলের স্বপ্নভঙ্গ, বাবা খুইয়েছেন টাকা; জালিয়াত চক্রের সদস্যকে গ্রেফতার করলো সিআইডি

দিনটি গত ২০২৫ সালের এপ্রিল মাসের ২২ তারিখ, ছেলের জন্য উন্নত জীবনের স্বপ্ন দেখা বাবা বিল্লাল মিয়া সাত লক্ষ টাকা খরচ করে ইতালির উদ্দেশে রওনা করিয়ে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন তার সন্তান সাইফুল যেন সুন্দরভাবে ইতালিতে পৌঁছায়। কিন্তু পরক্ষণেই বাবা ও ছেলের সেই স্বপ্ন ভেঙ্গে যায় যখন বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা সাইফুলকে জানায় যে, ইতালি যাওয়ার ভিসাটি জাল। উক্ত ঘটনার প্রেক্ষিতে রুজু হওয়া মামলার এজাহারনামীয় অন্যতম আসামী মাহবুবুর রহমান-(৩০)কে গত ০৩/১২/২০২৫ খ্রি. তারিখে খিলক্ষেত, ঢাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা-মেট্রো পূর্ব ইউনিট।

প্রাথমিক তদন্তে জানা যায়, ফরিদপুরের বাসিন্দা মোঃ সাইফুল মিয়া-(২১)কে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে চক্রটি তার পিতা মোঃ বিল্লাল মিয়া-(৬৩)কে প্রতারণার ফাঁদে ফেলে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ইতালিতে যাওয়ার জন্য মোট খরচ ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা ধার্য করা হয়। সেপ্রেক্ষিতে গত ০৬/০৩/২০২৫ খ্রি. তারিখে তারা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ২,১০০ (দুই হাজার একশত) ইউরো মাহবুবুর রহমানসহ অন্যান্য আসামীদের নিকট প্রদান করলে আসামীরা সাইফুলের নামে ইস্যু হওয়া ইতালির ভিসা প্রদান করে এই শর্তে যে, অবশিষ্ট টাকা সাইফুল ইতালি পৌঁছানোর পর প্রদান করলেই হবে।

গত ২২/০৪/২০২৫ খ্রি. তারিখে মোঃ সাইফুল মিয়া ইতালি গমনের উদ্দেশে প্রতারক চক্রের দেওয়া বিমান টিকেট ও ভিসা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে জানতে পারেন যে, গ্রেফতারকৃত মাহবুব ও তার সঙ্গীদের দেওয়া ভিসাটি সম্পূর্ণ জাল। ভুক্তভোগীরা তৎক্ষণাৎ আসামীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল বন্ধ পায়। একপর্যায়ে প্রতারিত বাবা ও ছেলে তাদের কাছে টাকা ফেরৎ চাইলে চক্রের সদস্যরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরপর বিল্লাল মিয়া বাদী হয়ে পল্টন (ডিএমপি) থানায় মামলা নং- ০৮, তারিখ- ০২/০৭/২০২৫ খ্রি., ধারা-পেনাল কোড ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ রুজু করেন।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম গ্রহণের পর সিআইডি ঢাকা-মেট্রো পূর্ব বিভাগ চক্রের প্রধান আসামী জোসনা খাতুন এবং সহযোগী মিলন মিয়াকে ইতোমধ্যে ২৩/০৯/২০২৫ খ্রি. তারিখে ঢাকা ও ফরিদপুর থেকে গ্রেফতার করেছে।

সিআইডি এই চক্রের অন্যান্য অজ্ঞাত সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/1402/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০