১০/১২/২০২৫ খ্রি. ১৬.৩৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজার সামনে হতে ০১ টি মিনি ট্রাক আটক করে। ট্রাক তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা, ক) ভারতীয় ৩৪২৮ পিস POND’S ফেসওয়াস খ) ১০০ (একশত) পিস NIVEA লোশন উদ্ধার সহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ জামাল আহাম্মেদ (২৭)
পিতা: মৃত মুনাফ্ফর হোসেন
মাতা: মৃত আছিয়া বেগম
২. মোঃ রমজান আলী (৩২)
পিতা: মৃত ইসমাইল আলী
মাতা: নাছিরা বিবি
উভয় সাং-ঘাটের চটি বিল্লালের বাড়ী
থানা- জৈয়ন্তিয়াপুর
জেলা –সিলেট।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন