faisal shikder
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধি ও শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় শব্দদূষণের সংজ্ঞা, কারণ ও ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬, যানবাহনে হর্ন ব্যবহারের নিয়ম, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা, মাদক ও ধূমপানের ক্ষতিকর দিক, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মোটরযান চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট ফোন ব্যবহার করে বিআরটিএ সেবাসমূহ গ্রহণের পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান হক সহকারী পরিচালক( ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ, আরো উপস্থিত ছিলেন আমির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ, আবু সাঈদ সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, শফিকুল আলম ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), চাঁপাইনবাবগঞ্জ।
রহমত উল্লাহ মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ।
এছাড়াও প্রশিক্ষণে পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা, পেশাজীবী পরিবহন চালক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্যে সহকারী পরিচালক বিআরটিএর শাহজামান হক বলেন, সচেতন চালকই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে। শব্দদূষণ ও বেপরোয়া চালনার ফলে শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তাই আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর কোনো বিকল্প নেই।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণির পেশাজীবী পরিবহন চালক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2120/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০