মাদক বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স যারা মাদক সংশ্লিষ্ট অপরাধে গ্রেফতার হয়েছে, তারা হয়তো এক মাসের মধ্যেই জামিনে মুক্তি পেতে পারে। জামিন পাওয়া তাদের আইনি অধিকার এটা আমরামানি কিন্তু সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হলো বোঝানো যে, মাদকের সাথে জড়িত ব্যক্তিদের আমরা ঘৃণা করি এবং এই অপকর্মকেকোনোভাবেই সমর্থন করি না।
তাদের সাথে অযথা আড্ডা দেওয়া, বসে চা খাওয়া বা স্বাভাবিকভাবে চলাফেরা করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ যারা তাদের সাথে মেলামেশা করবে, আমরা স্বাভাবিকভাবেই ভাববে সে হয়তো নিজেও মাদকসেবী অথবা এই ব্যবসার সাথে জড়িত।
তবে কেউ যদি আন্তরিকভাবে প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো মাদকের সাথে জড়াবে না এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সমাজকে সহযোগিতা করবে তাহলে তাকে আমরা স্বাগত জানাবো আমরা মানুষকে নয়, অপরাধকে ঘৃণা করি।
মন্তব্য করুন