রিপোর্ট বাংলাদেশ-
১ মে ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাইন গ্যাস মিটার স্থাপন নিয়ে সতর্ক করলো তিতাস

তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের সময় প্রতারণা এড়াতে গ্রাহকদের কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ সতর্কবার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে ৪ লাখ ২০ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হয়েছে। গ্রাহক চাহিদা ও জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে আরও ১১ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে প্রিপেইড গ্যাস মিটারের ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদার প্রেক্ষিতে সরকার, বিশ্বব্যাংক ও তিতাস গ্যাসের অর্থায়নে এক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ প্রকল্প বাস্তবায়ন হবে ঢাকা উত্তর, গাজীপুর ও ময়মনসিংহ আঞ্চলিক বিপণন বিভাগের আওতাভুক্ত এলাকাগুলোতে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ প্রদান করতে হবে না। শুধুমাত্র ব্যবহারের সময় রিচার্জের মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত মিটার ভাড়া পরিশোধ করতে হবে।

তবে যদি অভ্যন্তরীণ গ্যাস লাইনে চাবি, ভালভ বা সরঞ্জাম পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তা গ্রাহককেই সরবরাহ করতে হবে। কোনো ধরনের মেরামত, পরিবর্তন বা রক্ষণাবেক্ষণ প্রয়োজন হলে তা তিতাসের অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে করতে হবে এবং ব্যয় গ্রাহককেই বহন করতে হবে।

প্রকল্পের আওতায় ৩০ জুন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকের বাড়ি পরিদর্শন করে নমুনা জরিপ চালাবেন। এ সময় তাদের পরিচয়পত্র যাচাই করে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/494/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০