faisal shikder
১৫ জানুয়ারী ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গঙ্গাচড়ায় গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ভোটার সচেতনতার ওপর গুরুত্ব

রংপুর জেলা প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট–২০২৬ বিষয়ে অংশীজনদের অবহিত ও সচেতন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাব হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, গণভোট ও নির্বাচন সম্পর্কে ভোটারদের সঠিক ধারণা ও সচেতনতা নিশ্চিত করা গেলে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। ভোটাধিকার প্রয়োগে জনগণকে নির্ভুল তথ্য জানানো প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও সচেতন মহলের দায়িত্ব।সভায় গণভোট–২০২৬ এর গুরুত্ব, ভোটারদের দায়িত্ব ও অধিকার, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, গুজব প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অবহিতকরণ সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামাণিক,নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি, সুজন আহমেদ, আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম পায়েল, বিজয় টেলিভিশনের প্রতিনিধি, জি এম মাসুদুর রহমান শিমু, চ্যানেল এস এর প্রতিনিধি,শফিকুল জামান সোহেল,মানব জমিন এর উপজেলা প্রতিনিধি, আব্দুল বারী স্বপন সহ
গঙ্গাচড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত অংশীজনদের মাঝে গণভোট ও নির্বাচন সংক্রান্ত তথ্যপত্র ও লিফলেট বিতরণ করা হয়।
সভা শেষে বক্তারা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/1911/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০