faisal shikder
১৬ জানুয়ারী ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলাহাবাদ ইউনিয়নে বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো: সেলিম রানা

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রায় ৪০০ দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ইউনিয়নের মোহাম্মদপুর, মগপুস্কুরনি ও কুরাখাল এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীত মৌসুমে নিন্মআয়ের মানুষজন যাতে কষ্ট লাঘব করতে পারে— সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান এম এ ওয়াদুদ, যিনি বন্ধু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান বি.এস.সি, শিক্ষক, মোহাম্মদপুর আব্দুর রাজ্জাক উদ্দিন উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ গাজী, সেক্রেটারি, বাইতুছ সালাম জামে মসজিদ, মোহাম্মদপুর পশ্চিম পাড়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেটের উদ্যোক্তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শীতপ্রবণ এলাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। শীত মৌসুমে একটি কম্বল বা শীতবস্ত্র অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বন্ধু উন্নয়ন সংস্থার এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে আখ্যায়িত করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, বন্ধু উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সংস্থাটির ভূমিকা প্রশংসনীয় ও অনুকরণীয়।
সভাপতির বক্তব্যে রোটারিয়ান এম এ ওয়াদুদ বলেন,
“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধু উন্নয়ন সংস্থা অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”
তিনি এই মানবিক কার্যক্রমে সার্বিক অর্থায়নের জন্য জি.এফ.বি গ্রুপ, ইউএসএ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পরিবারগুলো বন্ধু উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে। পাশাপাশি তারা এমন মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/1929/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০