faisal shikder
২৪ জানুয়ারী ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূঁজা চাঁপাইনবাবগঞ্জে সরকারি মহিলা কলেজে শুক্রবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে “বাণী অর্চনা–২০২৬” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অত্র কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সরস্বতী পূজা কমিটির আহ্বায়ক প্রকাশ চন্দ্র শীল। পূজা কমিটির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ইনচার্জ নুরে আলম, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, চাঁপাইনবাবগঞ্জের সাবেক পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাস, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মণ্ডল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, জেলা পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, ডিবির সাব-ইন্সপেক্টর পলাশ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর সৌরভ কুমার দত্ত এবং মার্কেন্টাইলস্ ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বিপুল কুমার পালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যাদেবী সরস্বতীর কৃপা লাভের আশায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে পূজার আয়োজন করা হয়। সকালে পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন এবং প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পূজাকে কেন্দ্র করে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আরতি, পুষ্পাঞ্জলি ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষার্থীসহ ভক্তরা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহণে বাণী অর্চনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। এছাড়াও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে বাণী অর্চনা ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা। পাড়ায় পাড়ায় ও অলিগলিতে স্থাপিত পূজা মণ্ডপগুলোতে ভক্তরা দেবীর পাদপদ্মে অঞ্জলি দেন। অনেক স্থানে শিশুদের হাতেখড়ির মধ্য দিয়ে বিদ্যাচর্চার সূচনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার আয়োজন ক রা হয়। আজ শনিবার ও আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2000/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০