faisal shikder
২৯ জানুয়ারী ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতা-কর্মী’র জামায়াতে যোগদান

আমির হোসেন 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মী। এতে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কবির হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও দেশকল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হয়েই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা বলেন, নৈতিকতা ও আদর্শের সংকটে দেশের রাজনীতি যখন দিশেহারা, তখন জামায়াতে ইসলামীই একটি আদর্শবাদী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, আগামী দিনে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2032/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০