মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ১ নং কায়েমপুর ইউনিয়নের আয়োজনে প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেবের বিশাল নির্বাচনী জনসভা শুক্রবার ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছিলো। এই অনুষ্ঠানে অত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে জনাব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ ইকবাল হাসান হিরু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুজ্জামান আরিফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদাহ ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এবং ১ নং কায়েমপুর ইউনিয়নের নির্বাচনী পরিচালনার টিম লিডার জনাব মোঃ আব্দুল জব্বার সাহেব, এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সময়ে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেব তাঁর বক্তব্য বলেছেন, বিগত ১৫ থেকে ১৭ বছর আপনারা কেউ ভোট কেন্দ্রে যেতে পারেন নাই,ভোট দিতে পারেন নাই,আমার দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। সুতরাং,তাই আমি আপনাদের দোয়া চাই,আমি আপনাদের মাঝে এসেছি দোয়া চাইতে,আপনারা সৎ যোগ্য ও শিক্ষিত ব্যাক্তিকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন যাতে করে আপনাদের এই শাহজাদপুরে উন্নয়নমুলক কাজ হয়। আপনারা এমন কোনো ব্যাক্তি কে ভোট দিবেন না যাকে আপনারা কেউ চেনেন না,যার সম্পর্কে আপনারা কিছুই জানেন না। আপনারা একজন সৎ যোগ্য ও শিক্ষিত ব্যাক্তিকে ভোট দিয়ে এমপি করবেন যাতে আপনারা আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারেন। এই সময়ে প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেবের জনপ্রিয়তা তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থকেরা প্রমাণ করেছিলো সামনে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষের কান্ডারী প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেব কে বিপুল ভোটে বিজয় করবে। এই সময়ে প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেব বলেছেন আমি আমার বাবার ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনে আপনাদের নিয়ে কাজ করবো।
মন্তব্য করুন