faisal shikder
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উ.দ্ধা.র করেছে সেনাবাহিনী। সেখানে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারে নাশকতা এড়াতে

কয়েকদিন ধরেই এলাকায় টহল জোরদার করা হয়েছিল। শনিবার রাত ৯ টায় ঢালীকান্দি

মানিক শিকদারের বাড়িতে অভিযান করে সেনাসদস্যরা। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে ৩টি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো পাওয়া যায়। এসময় একই জায়গা থেকে বেশ কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারি পাওয়া যায়।

১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে তারা পরবর্তী ব্যবস্থা নিবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় পূর্ব বিরোধের জেরে পক্ষ বিপক্ষের কারণে কিছু অসাধু লোক আধিপত্যের বলয় তৈরি করতে

বিশৃঙ্খলা করতে চেয়েছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনে পরাজিত এমপি প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের উপর হা.ম.লা-ভা.ঙ.চুর চালায় স্থানীয় মোফাজ্জল, তার ছেলে জুয়েল ও মানিক শিকদার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নি.য়.ন্ত্র.ণে আনে সেনাবাহিনী। প্রশাসনের ককটেল উ.দ্ধা.র বিষয়টি খুব স্বস্তিকর পরিবেশ তৈরি করেছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আ.টক করা হয়নি। তবে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সং.শ্লি.ষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, মুন্সীগঞ্জে পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2284/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০