faisal shikder
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী রেঞ্জে বিশেষ নির্দেশনা: জামিনে মুক্ত নেতাদের‘শ্যোন-অ্যারেস্ট’ দেখানোর আদেশ

বাংলাদেশ পুলিশ-এর রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে জারিকৃত স্মারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল পুলিশ সুপারদের নির্দিষ্ট কিছু বিষয় অনুসরণের জন্য বলা হয়েছে।

শ্যোন-অ্যারেস্ট সংক্রান্ত নির্দেশনা

স্মারকে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যেসব নেতৃবৃন্দ ও কর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, সংগঠিত করা এবং মাঠ পর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম—তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে।

তবে যেসব ব্যক্তি উল্লিখিত বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত জামিনের পর গ্রেফতার (শ্যোন-অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পূর্বেই গ্রুপ ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয়েছিল বলেও স্মারকে উল্লেখ রয়েছে। বিষয়টিকে “অনুসরণীয় ও গুরুত্বপূর্ণ” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যেসব জেলায় পাঠানো হয়েছে, নির্দেশনাটি কার্যার্থে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার (ডিএসবি)-দের কাছে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, নির্দেশনাটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখতে পারে। তবে জামিন-পরবর্তী গ্রেফতার সংক্রান্ত এ ধরনের পদক্ষেপ নিয়ে আইন ও মানবাধিকার সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনারও সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2423/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০