faisal shikder
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় কৃষকের ৫০ হাজার টাকার সরিষা নষ্ট, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে এক কৃষকের আবাদকৃত প্রায় ১ বিঘা জমির পাকা সরিষা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুল মোতালেব উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দড়ি মহিষমারী গ্রামের হাশেম আলীর ছেলে মোঃ রফিকুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

প্রতিবাদে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত কৃষকের জমিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফসলের ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মতলেব হোসেন বলেন,২০০৮ সালে পার্শ্ববর্তী গুটিয়া মহিষমারী গ্রামের নজরপুর মৌজায় ৭২ শতাংশ জমি ক্রয় করে খাজনা-খারিজ সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে নাটোর জজকোর্টে মামলা করেন। পরবর্তীতে আদালত আমার পক্ষে রায় দেন এবং মামলা খারিজ হয়। চলতি মৌসুমে ওই জমিতে সরিষার আবাদ করি। দুই-এক দিনের মধ্যে পাকা সরিষা ঘরে তোলার কথা ছিল। কিন্তু ঘটনার দিন সকালে প্রতিপক্ষ রফিকুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে এসে জোরপূর্বক সরিষা কেটে নিয়ে যায়। আমার কাছে জমির দলিল ও আদালতের রায়ের কাগজপত্র রয়েছে। আমি ন্যায় বিচার চাই।মানববন্ধনে আরও বক্তব্য দেন বিলদহর গ্রামের আব্দুল মতিন, গুটিয়া মহিষমারী গ্রামের আক্কাস আলী ও কামাল পাশা প্রমুখ।

এ বিষয়ে সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নূর জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2442/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০