editor 1
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে প্রতারনা করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা গ্রহণের অভিযোগে সাংবাদিক আতিকুর রহমান বাশার

রিপোর্টার: মো. জালাল উদ্দিন

দেবিদ্বারে সামাজিক নিরাপত্তা ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির একাধিক সুবিধা তথ্য গোপন করে গ্রহণের অভিযোগ উঠেছে স্থানীয় সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নিজের পরিবারকে অসচ্ছল ও হতদরিদ্র হিসেবে উপস্থাপন করে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প থেকে আর্থিক অনুদান ও উপকরণ সংগ্রহ করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ/অনুদান সহায়তা কর্মসূচি, সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা কর্মসূচি এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রামীণ সঞ্চয় ও প্রণোদনা সুবিধা সহ অসংখ্য প্রকল্পের আওতায় নিজের পরিবারকে অসচ্ছল দেখিয়ে সুবিধা নিয়েছেন। অভিযোগ রয়েছে, এসব কর্মসূচিতে নামে-বেনামে আর্থিক অনুদান ও অন্যান্য সহায়তা গ্রহণ করেছেন তিনি। এছাড়া ২০২৪ সালের ৬ এপ্রিল জাতীয় দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও বসুন্ধরা শুভসংঘ-এর উদ্যোগে দেবিদ্বারে অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ ছিল, প্রশিক্ষণ শেষে ২০ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে। অভিযোগ অনুযায়ী, ওই তালিকায় সাংবাদিক বাশারের মেয়ে আয়শা রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয় এবং প্রশিক্ষণ শেষে তার নামে বরাদ্দকৃত সুবিধা থেকে চারটি সেলাই মেশিন সংগ্রহ করা হয়। স্থানীয়দের প্রশ্ন, একজন পেশাদার সাংবাদিকের পরিবারের সদস্য কিভাবে অসচ্ছল নারীদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন এবং কিভাবে ২০টি সেলাই মেশিনের মধ্যে চারটি তার নামে গ্রহণ করা সম্ভব হল? এদিকে সচেতন মহল মনে করছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন দেবিদ্বারবাসী।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2445/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১০

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১১

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১২

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ব্যাটালিয়ন ৬০ বিজিবি ঘুষবানিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের উপরে হামলা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

১৫

সাংবাদিকের উপরে হামলা মোটরসাইকেল ফোন ছিনতাই

১৬

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, সর্বগ্রাসী মরণ নেশা

১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অ ভি যা নে

১৮

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

১৯

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

২০