faisal shikder
১ মার্চ ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র পুরান বাজার আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন ‘বিজয়ী’।

রোববার (১ মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ফাউন্ডার তানিয়া ইফতিয়া খান শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেন এবং কয়েকজন শিক্ষার্থীকে নিজ হাতে পাঞ্জাবি পরিয়ে দেন।

পোশাক বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াদুদ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে তানিয়া ইশতিয়াক খান বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আমাদের পারিবারিক সহযোগিতায় দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখের হাসিই আমাদের অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “শিক্ষাই পারে একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় যেকোনো সমস্যা হলে—বই, খাতা, কলম কিংবা অন্যান্য শিক্ষা উপকরণের প্রয়োজন হলে—আমাদের জানাবেন। আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবো। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ইনার হুইল ক্লাব অব আরুশির প্রেসিডেন্ট ও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা নিলুফার করিম এবং উপদেষ্টা কানিজ ফাতেমার সার্বিক সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

উল্লেখ্য, ‘বিজয়ী’ ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি নারী ও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে খাবার, পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়ে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক ও কনটেন্ট ক্রিয়েটর শরীফ হাওলাদার, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং টিম বিজয়ীর

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2486/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০