faisal shikder
১৩ মার্চ ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ ড্রেজারে সরকারি মাটি কাটার অভিযোগ: কসবা উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজার যন্ত্রাংশ বিনষ্ট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার মেশিনের যন্ত্রাংশ ও পাইপলাইন বিনষ্ট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা ও নবীনগর উপজেলার মধ্যবর্তী সীমানায় অবস্থিত বুড়িগঙ্গা নদী থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে সরকারি মাটি কেটে নেওয়া হচ্ছিল। এতে করে এলাকার পরিবেশ ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

১২ মার্চ দুপুরে বিষয়টি জানতে পেরে কসবা উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও ড্রেজার মেশিন ও ড্রেজারের পাইপলাইন ভেঙে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ও আব্দুল আউয়াল এর নেতৃত্বে আলম চেয়ারম্যানের ভাই মুসা ও প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় এসব অবৈধ কার্যক্রম চলছিল। শিমরাইল গ্রামের ফিরোজ মেম্বারের একটি জায়গায় প্রায় ৬১ লাখ টাকার ভরাট কাজ চলছিল বলেও জানা গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপি হওয়ার পর তিনি বলেছেন, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে তার এমন ঘোষণার পরও তৃণমূল পর্যায়ের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়নে পাহাড় কাটা ও ফসলি জমি কাটার অভিযোগ উঠেছে।

কসবা উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ড্রেজার ও পাহাড় কাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ মানুষও দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2693/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০