editor 1
১৪ মার্চ ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।  শনিবার (১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করেন। পরে হিলি আজিজিয়া আনারুল উলুম মাদ্রাসায় উন্নত জাতের ২ টি লিছু চারা রোপন করে হাকিমপুর সরকারী কলেজ মাঠপ্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তিনি সৈয়দপুর বিমান বন্ধরে রওনা দেন সেখান থেকে তিনি ঢাকায় উদ্দেশ্য যাবেন।

অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১ জনকে ট্রাই সাইকেল দেওয়া হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে।

তিনি আরও বলেন, হিলি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। এখানকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হিলিকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
হাকিমপুর সরকারী কলেজ মাঠে বিশেষ মোনাজাত পাঠ করেন পাউশগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মামুনুর রশিদ।
এসময় উপস্হিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা,উপজেলা কৃষি অফিসার মোছাম্মৎ আরজেনা বেগম, উপজেলা একাডেমী সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান সাধারণ সম্পাদক হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার,হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সহ দিনাজপুর সহ হাকিমপুর, বিরামপুর, নবাবগন্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2707/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১০

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১১

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১২

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ব্যাটালিয়ন ৬০ বিজিবি ঘুষবানিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের উপরে হামলা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

১৫

সাংবাদিকের উপরে হামলা মোটরসাইকেল ফোন ছিনতাই

১৬

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, সর্বগ্রাসী মরণ নেশা

১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অ ভি যা নে

১৮

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

১৯

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

২০