faisal shikder
১৫ ডিসেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশী অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অভিযানে ৪টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি এবং ৯ টি ম্যাগাজিন জব্দ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে ৫৩ বিজিবি কর্তৃক সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকা বিশেষ টহল,চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশ অভ্যন্তরে বিশৃংখলা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশে পরিকল্পনা করবে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে ৫৩ বিজিবি। এরই ধারাবাহিকতায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবির অধীনে মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে বললে মোটরসাইকেল আরোহীরা দ্রুততম পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে যায়। বিজিবি টহলকারীরা মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো ৪ টি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টি লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে আসছে। ৫৩ বিজিবি এই অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সব সময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশা দায়িত্বের সাথে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী ও টহল জোরদার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সার্বক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি প্রকাশ করে বলা হয়, বিজিবির তৎপরতায় সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4/1523/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০