অনুসন্ধানী প্রতিবেদন:
বর্তমানে লায়ন শাকিল ও তার সহযোগী একজন জেলে থাকলেও তার অপরাধ জগতকে পরিচালনা করছেন বাদশা জুয়েল ও তার ভাতিজা খ্যাত হৃদয় চৌধুরী।
পাঠানো ১০ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩ম পর্বে-
আসছে দেখতে চোখ রাখুন তালাশ ক্রাইম বৃষ্টিতে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তজুড়ে এখন এক আতঙ্কের নাম ‘লায়ন শাকিল ও বাদশাহ জুয়েল’ গ্রুপ। একের পর এক পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং প্রকাশ্য হুমকির মাধ্যমে জনপদটিকে অশান্ত করে তুলেছে এই সন্ত্রাসী চক্র। সম্প্রতি ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার তাদের নিশানায় পড়েছেন অনুসন্ধানী সাংবাদিক দ্বীন ইসলাম। তাকে প্রকাশ্য গুলি করে মারার হুমকি দিয়েছেন এই চক্রের অন্যতম সদস্য এবং বাদশাহ জুয়েলের ভাতিজা হিসেবে পরিচিত হৃদয় চৌধুরী। এর পূর্বেও হৃদয় জনপ্রিয় ব্লগার মেহেদী হাসান কে কব্জি কেটে নেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন।
মন্তব্য করুন