faisal shikder
২৮ নভেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে প্রিয়াঙ্কার জনসংযোগ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সম্ভাব্য রাজনৈতিক প্রার্থী রেনজিনা আহম্মেদ প্রিয়াঙ্কার ব্যাপক জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার চাঁদেরহাট মন্দিরে আয়োজন করা হয় এ গণসংযোগ ও মতবিনিময় সভা।

এ সময় তিনি মন্দিরের উন্নয়ন কাজে ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

অসাম্প্রদায়িক চেতনা ও উন্নয়ন ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, “আমি একজন পাইলট ও সফল ব্যবসায়ী। রাজনীতিতে এসেছি দেশের নিপীড়িত ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য। জনগণ ঐক্যবদ্ধ হলে আমরা একটি শক্তিশালী সুশীল সমাজ গড়ে তুলতে পারব।”

শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নতুন প্রজন্মের জন্য আধুনিক ও সঠিক শিক্ষা নিশ্চিত করতে হবে। দল আমাকে সুযোগ দিলে নারীদের ঘরে বসে কাজের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করব।”
এ ছাড়া তিনি স্বাস্থ্যসেবা উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও দেন।

জনসংযোগে উপস্থিত সমর্থকরা প্রিয়াঙ্কার পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকায় উচ্ছ্বাস সৃষ্টি করেন। স্থানীয়রা জানান, প্রিয়াঙ্কা তাদের কাছে নতুন আশার প্রতীক।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম ও শেখ মো. রুহুল আমিন, উপজেলা যুবদলের সদস্যসচিব লায়ন জিয়াউর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF/1116/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০