সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে এই দুটি আসনে ধানের শীষের প্রার্থীতা ঘোষনার পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুল।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের নাম ঘোষনার খবর শুনে শহরের পুরাতন বাসস্ট্রেশনে বিএনপির কার্যালয়ে হাজাঁরো নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনে ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন মিলন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুল।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী,এড. শেরেনুর আলী,আ ত ম মিছবাহ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ -৫ আসনে ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন মিলন বলেছেন সুনামগঞ্জ বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা করাটা স্বাভাবিক। কিন্তু দল যখন এই ৫টি আসনে ধানের শীষের প্রার্থীরা ঘোষনা করা হয়েছে তাই প্রতিযোগি যারা প্রার্থী ছিলেন আমার শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক কর্মী হিসেবে এখন দলে বিভাজন বাদ দিয়ে আমরা সবাই একে অপরের পরিূরক হয়ে কাদেঁ কাঁদ মিলিয়ে জেলার ৫টি আসন বিএনপির ভারপপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে আসনু সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে কাজ করার আহবান জানান। পরে উপস্থিত হাজাঁরো নেতাকর্মীরা দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
মন্তব্য করুন