faisal shikder
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাধবপুরে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আংশিক কমিটি ঘোষণা সভাপতি হামিদুর, সাধারণ সম্পাদক শিমুল, সাংগঠনিক সম্পাদক নাকিব

মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি:

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে “চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ” নামে একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত চৌমুহনী স্পোর্টস মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে তরুণ সাংবাদিক হামিদুর রহমান-কে সভাপতি এবং আব্বাস উদ্দিন শাহ শিমুল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: রায়হান আশরাফ শাহ সজীব,সহ-সভাপতি: ইকবাল শাহ রাব্বি, মীর শরীফুল ইসলাম, তানভীর শাহ, সাইফুল আমিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক: রিফাত মিয়া, ইকরামুল হাসান অন্তর,সাংগঠনিক সম্পাদক: মোস্তাক রহমান নাকিব,সহ-সাংগঠনিক সম্পাদক: ইমাম হোসেন,দপ্তর সম্পাদক: নিশাদ ইসলাম,প্রচার ও মিডিয়া সম্পাদক: জাকির হোসেন শামীম,সমাজকল্যাণ সম্পাদক: রাকিবুল রহমান,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: জুনাঈদ মিয়া,ক্রীড়া সম্পাদক: মাহিন
শিক্ষা বিষয়ক সম্পাদক: মাহি
সদস্য: তুয়াষিন, তন্ময়, আল শাহরিয়ার আকাশ, রবিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, শাহীনুজ্জামান মাস্টার, পারভেজ আহমেদ, কৃষকদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,
“যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অনৈতিক ও খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এই সংঘ সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0/1533/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

১

পাহাড়তলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

২

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আধিপত্য বিস্তার

৩

‎উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ

৪

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

৫

সিএমপি আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের চার জন পেশাদার চোর গ্রেফতার চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার

৬

১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা

৭

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

৮

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

৯

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

১০

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

১১

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

১২

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

১৩

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

১৫

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

১৬

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১৭

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৮

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১৯

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

২০