এস.এম ফরিদ রানা, খুলনা ব্যুরো:
পিতা-মাতা হারা সন্তানদের নিয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে সংবর্ধনা প্রদান করলেন।
অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রাম ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে খুলনা জেলার রূপসা উপজেলার একঝাঁক এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা অনুষ্ঠান ২৬ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় ফিল্ড অফিসে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার। প্রধান অতিথি বলেন, কেবল ভালো ফল নয়, একজন আদর্শ নাগরিক হওয়ার প্রস্তুতিও নেওয়া জরুরি।
নৈতিকতা, অধ্যবসায় ও আলোকিত চরিত্র গঠনে ছাত্রজীবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়।
সমাজে অনেকেই এতিম পরিবারকে দূরে রাখতে চায়। সেই এতিম পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ।
সংস্থাটি পিতা-মাতা হারা শিশুদের কে নৈতিক শিক্ষা ও আদর্শ জীবন গঠনের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। যা শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যতের পথ দেখায়। এটা একটি মহানভবতার কাজ।
অন্যান্য অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করে থাকে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
রূপসা উপজেলার ফিল্ড ইনচার্জ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখ, সাংবাদিক আজিজুল ইসলাম। অনুষ্ঠানে ৪২ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা, ক্রেস্ট ও হটপট উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এমন আয়োজনে শিক্ষার্থীরা অত্যান্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা বলেন, এই মহতী উদ্যোগ আমাদের কষ্টময় জীবন আলোকিত করে তুলবে।
মন্তব্য করুন