আজ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ‘ইটনা মিনি স্টেডিয়াম’ প্রাঙ্গণে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক ৫১৩ জন রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী কর্তৃক অব্যাহত থাকবে।
বাংলাদেশসেনাবাহিনী চিকিৎসাসেবা
মানবিকসহায়তা ইটনা কিশোরগঞ্জ
মন্তব্য করুন