মোঃ সমুজ আলী রানা বাহুবল হবিগঞ্জ
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়গাঁও নামক স্থানে ড্রামট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাজাহান মিয়া (২০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। সে উপজেলার সোয়াইয়া গ্রামের মোঃ মাসুক মিয়ার ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বড়গাঁও নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালবুঝাই (ঢাকা মেট্রো- ত-১৫-৩৫৩২)নং
একটি ড্রামট্রাক বড়গাওঁ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে মোটরসাইকেল চালক শাজাহান মিয়া (২০) ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্টনায় কবলিত মোটর সাইকেল ও ড্রাম ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে।ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তায় বেড়িকেট দিলে মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সাতগাঁও হাইওয়ে পুলিশ ও কামাইছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন।
মন্তব্য করুন