মোঃ সমুজ আলী রানা বাহুবল হবিগঞ্জ
শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৫ উপলক্ষে বাহুবল উপজেলার একমাত্র বধ্যভুমিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ হতে ফয়জাবাদ হিলে অবস্থিত বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোঃ ফিরোজ মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ছাত্র প্রতিনিধি শাওন মিয়া প্রমুখ।
মন্তব্য করুন