
সিআইডি সদর দপ্তর, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা জনাব মো. নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়।
জনাব মো. নজরুল ইসলাম ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ২৩ জুন ২০২৫ খ্রি.
সিআইডিতে যোগদান করেন এবং যোগদানের পর থেকে অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। সিআইডিতে যোগদানের পূর্বে তিনি খুলনা রেঞ্জ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ এবং এপিবিএন হেডকোয়ার্টার্সসহ বিভিন্ন স্থানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে ডিআইজি মো. আবুল বাশার তালুকদারসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সিআইডি প্রধান নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব পালনে অধিকতর উৎসাহ, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও উৎকর্ষ কামনা করেন।