editor 1
২২ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গণভোট–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে প্রথম অধিবেশন এবং দুপুর ১২টায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অভিভাবকদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।
“গণভোট–২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তনের লক্ষ্যে “হ্যাঁ” ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম হামিদ, মরিয়ম নেসা, মোঃ নেয়মাতুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসান আলীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের কর্মকর্তা আবু জাফর। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এর ফলে সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ পাবে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “হ্যাঁ” ভোট দিলে এসব পরিবর্তন অর্জিত হবে, আর “না” ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। পরিবর্তনের চাবি এবার জনগণের হাতেই। সভা শেষে অভিভাবকরা গণভোটে সচেতনভাবে অংশগ্রহণ ও “হ্যাঁ” ভোট দেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/1982/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১০

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১১

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১২

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ব্যাটালিয়ন ৬০ বিজিবি ঘুষবানিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের উপরে হামলা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

১৫

সাংবাদিকের উপরে হামলা মোটরসাইকেল ফোন ছিনতাই

১৬

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, সর্বগ্রাসী মরণ নেশা

১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অ ভি যা নে

১৮

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

১৯

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

২০