editor 1
২ মার্চ ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেকুয়ায় নারীকে হামলার ঘটনায় তদন্তে গেল পুলিশ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় গুরুতর জখমী নারী গুলজার বেগমকে হামলার ঘটনায় এবার তদন্ত করল পুলিশ।
শনিবার (২৮ফেব্রুয়ারী) পেকুয়া থানার এস আই রাজিব বড়ুয়াসহ পুলিশফোর্স উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মগঘোনা বিলের জাদুখালী ছড়া সংলগ্ন স্থানে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তদন্তকালে পুলিশ কর্মকর্তাকে হামলার বিষয়ে বিস্তারিত অবহিত করেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ কর্মকর্তা পেকুয়া থানার এস আই রাজিব বড়ুয়া সরেজমিন পরিদর্শন করতে গিয়ে হামলার ঘটনা সম্পর্কে উপস্থিততির কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ স্বীকারোক্তি নেন।
এসময় ঘটনার প্রত্যক্ষদর্শী ধনিয়াকাটার বাসিন্দা বাহাদুর মাঝি বলেন মুলত ফসলি জমি থেকে বালি উত্তোলন নিয়ে ইসমাঈলের ছেলে ইলিয়াছ উদ্দিন সুমন ও আবদুল মালেকের স্ত্রী গুলজার বেগম এর মধ্যে ২৫ ফেব্রুয়ারী বাকবিতন্ডা হয়। এর জের ধরে সুমন ও জামাল গুলজার বেগমকে পিটিয়ে জখম করে। সম্পত্তি গুলজার বেগম এর স্বামী আবদুল মালেক গংদের ওয়ারিশ সুত্রে প্রাপ্ত অংশ। সুমন গং পেশীশক্তি ও প্রভাব বিস্তার করে অসহায় পরিবারকে বঞ্চিত করার পায়তারা করছিল।
মনোয়ারা বেগম বলেন, জাদুখালী ছড়ার নিকটে আমার বাবা সোলতান আহমদের রেখে যাওয়া সম্পত্তি আছে। কিন্তু জমি আমরা ভোগ করতে পারি না। সুমন বারবার জমি নিয়ে আমাদেরকে হয়রানী করছে। এঘটনায় সুমন আমার ভাইয়ের স্ত্রী গুলজার বেগমকে হাড়ভাঙ্গা জখম করে।
স্থানীয় আবুল কালাম জানান,সুমন এ অংশে শুধুমাত্র ১ শতকেরও কম জায়গা পাবে। কিন্তু দখল করতে চাচ্ছে প্রায় ২২ শতক। গুলজার বেগম অসহায় মহিলা।আমি মনে করি এটি দূর্বলের উপর সবলের অত্যাচার।
আহত গুলজার বেগম বলেন, আমার শ্বাশুরের সম্পত্তি কি কারণে সুমন ভোগ করবে আমরাতো কেউ তাকে জায়গা বিক্রি করিনি। এতে প্রতিবাদ করায় আমার উপর সুমন ও জামাল হামলা করেছে।
পেকুয়া থানার এস আই ও তদন্তকারী কর্মকর্তা রাজিব বড়ুয়া বলেন, মারপিটের ঘটনায় তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://talascrimedristi.com/uncategorized/2507/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজ্যুয়াল আদালতের হাতুটি (gavel)হ্যান্ডকাফ, এবং কসবা টিভির লোগোর ওপর CENSORED বা INVESTIGATION ONGOING লাল সিল

মুখোশের আড়ালে ভয়ংকর অপরাধী

সুরক্ষিত সরকারি তথ্যভাণ্ডার থেকে নথির বেআইনি ফাঁস: কসবা টিভির প্রতিবেদনে চরম আইনি ও নৈতিক লঙ্ঘন

কসবা সীমান্তে ঘুষ বাণিজ্য নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা বিজিবির

গৃহবধুকে শ্বাসরোধ করিয়া হত্যার ২৪ ঘন্টার মধ্যে কুলসুম হত্যা মামলার মূল রহস্য উদঘাটন

মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার

১০

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১১

বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

১২

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ব্যাটালিয়ন ৬০ বিজিবি ঘুষবানিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকের উপরে হামলা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

১৫

সাংবাদিকের উপরে হামলা মোটরসাইকেল ফোন ছিনতাই

১৬

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, সর্বগ্রাসী মরণ নেশা

১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অ ভি যা নে

১৮

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

১৯

শ্রেষ্ঠ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা নেতৃত্বে সীমান্তঘেঁষা কসবা উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এক

২০